• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

শত শত ড্রোনে রাশিয়ায় ইউক্রেনের বড় হামলা, নিহত অন্তত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৬, ২২:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, রাতভর চালানো এ হামলায় ৮০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংঘাত শুরুর পর এটিকে ইউক্রেনের অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এটিই ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলার একটি বড় অংশ মস্কো অঞ্চলে লক্ষ্য করে চালানো হয়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট ১৮৭টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কো অঞ্চলে রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে বড় অগ্নিকাণ্ড দেখা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, হামলার লক্ষ্যবস্তু হওয়া গুদামটির আয়তন ছিল প্রায় আড়াই লাখ বর্গমিটার। কিয়েভের অভিযোগ, ওয়াইল্ডবেরিজ রুশ সেনাবাহিনীর সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং প্রতিষ্ঠানটির ১০টি বৃহৎ লজিস্টিক কেন্দ্রের মধ্যে সাতটিতে ইতোমধ্যে হামলা চালানো হয়েছে।

মস্কো অঞ্চলের অন্য একটি স্থানে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোসহ ১৭টি অঞ্চলের আকাশে ড্রোন প্রতিহত করা হয়েছে।

দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, ওই অঞ্চলে কঠিন জ্বালানি রকেট উৎপাদনকারী একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে।

ইউক্রেনে রুশ হামলা অব্যাহত

অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রোববার ভোরে কিয়েভে হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলায় একটি বইয়ের বাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া মধ্য ইউক্রেনের ক্রেমেনচুক ও ক্রিভি রিহ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। জেলেনস্কির তথ্য অনুযায়ী, ক্রিভি রিহে দুজন এবং উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে একজন নিহত হয়েছেন।

ক্রিভি রিহে আর্সেলরমিত্তালের একটি ইস্পাত কারখানায় হামলায় ১৩ কর্মী আহত এবং একজন নিহত হয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেখানে এখনও উদ্ধার তৎপরতা চলছে।

ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর ছোড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা সম্ভব হয়নি, যা দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতাকে আবারও সামনে এনেছে।

জেলেনস্কি বলেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ১ হাজার ৫৫০টির বেশি হামলাকারী ড্রোন, প্রায় ১ হাজার ৫৬০টি গাইডেড বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তিনি বলেন, ইউরোপীয় মিত্রদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুদামে পড়ে থাকতে পারে না। মানুষের জীবন রক্ষা করতে হবে এবং রাশিয়াকে থামাতে হবে।

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন

এদিকে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোন ভূপাতিত করা হয়েছে। ন্যাটোর আকাশ নিরাপত্তা মিশনে থাকা একটি স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমানের পাইলট ড্রোনটি ধ্বংস করেন।

রোমানিয়ার দাবি, চলতি বছরে দেশটির আকাশসীমায় ভূপাতিত হওয়া এটি চতুর্থ ড্রোন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনটি প্রতিবেশী মলদোভা থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। পরে এর ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী জনশূন্য এলাকায় পড়ে।

আরও পড়ুন

মার্কিন সেনা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

সূর্যের দিকে তাকিয়ে বিপদে হাজারো মানুষ

যুক্তরাষ্ট্র ও তুরস্কের ‘ভয়ংকর’ পরিকল্পনা ফাঁস, কড়া হুঁশিয়ারি রাশিয়ার

এর আগে জুলাই মাসে রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা প্রথমবারের মতো দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী তিনটি রুশ ড্রোন ভূপাতিত করেন।

সূত্র: সিএনএন

এমএস/

  • রাশিয়া
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০% চাইলেন জেলেনস্কি, বললেন ‘রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করব’
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০% চাইলেন জেলেনস্কি, বললেন ‘রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করব’
যুক্তরাষ্ট্র ও তুরস্কের ‘ভয়ংকর’ পরিকল্পনা ফাঁস, কড়া হুঁশিয়ারি রাশিয়ার
যুক্তরাষ্ট্র ও তুরস্কের ‘ভয়ংকর’ পরিকল্পনা ফাঁস, কড়া হুঁশিয়ারি রাশিয়ার
মস্কো অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ১
মস্কো অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ১
কোরীয় স্বাধীনতা দিবসে পুতিনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা কিমের
কোরীয় স্বাধীনতা দিবসে পুতিনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা কিমের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।